Logo
Logo
×

নগর জুড়ে

অ্যাওয়ার্ড জয় করে, নাসিক আমাদের মুখ উজ্জ্বল করেছে : এড. দিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:৩৬ পিএম

অ্যাওয়ার্ড জয় করে, নাসিক আমাদের মুখ উজ্জ্বল করেছে : এড. দিপু
Swapno



ছয়টি ক্যাটাগরিতে অগ্রগতি অর্জন করায় দেশের প্রথম নগরী হিসেবে আন্তর্জাতিক লাইভকম অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এই পুরস্কার পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নাসিকের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু।

 

 

তিনি এক অভিনন্দন বার্তায় জানান, এই পুরস্কার শুধু নারায়ণগঞ্জবাসীর প্রাপ্তি নয়, সারা বাংলাদেশের মানুষের প্রাপ্তি। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সারা দেশে আমাদের মুখ উজ্জ্বল করেছে।

 


প্রসঙ্গত, স্থানীয় সহনশীলতা, টেকসই উন্নয়ন, নগরীর বসবাসযোগ্যতা, পরিবেশ-প্রতিবেশ, নগর-পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং টেকসই অভীষ্ট লক্ষ্য বাস্তবায়ন ছয়টি ক্যাটাগরিতে অগ্রগতি অর্জন করায় দেশের প্রথম নগরী হিসেবে আন্তর্জাতিক লাইভকম অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

 

 

নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীর সার্বিক দিকনির্দেশনায় নগরীর গণপরিসর উন্নয়ন, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, প্রান্তিক জীবনব্যবস্থা ও টেকসই নগর-পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন কার্যক্রম জুরিদের সামনে উপস্থাপন করা হয়। সেখানে সিটি করপোরেশন ছয়টি ক্যাটাগরিতে অগ্রগতি অর্জন করায় ব্রোঞ্জপদক পেয়েছেন।  এন.হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন