Logo
Logo
×

নগর জুড়ে

বোমা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১১:০৮ এএম

বোমা হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
Swapno


নারায়ণগঞ্জে ২০০১ সালে ১৬ জুন চাষাড়ায় বর্বরচিত বোমা হামলায় নিহত ২০  শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলো মহানগর কৃষক লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ জুন) সকালে নগরীর শহীদ মিনার সংলগ্ন শহীদ বেদীতে নারায়নগঞ্জ মহানগর কৃষক লীগের পক্ষে সদস্য সচিব আবু সুফিয়ান লেলিনের নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, সদস্য মোঃ জসিম উদ্দিন, মো. রাসেল, জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, এ্যাড, সেলিনা ইয়াসমিন। 

 

 

জেলা কৃষক লীগের সদস্য সচিব শাজামাল খোকন, যুগ্ম আহবায়ক মো. ইউসুফ আলী, সদস্য স.ম, আব্দুল জলিল, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ বিশ্বাস সহ প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন