Logo
Logo
×

নগর জুড়ে

সাগর-রাহিদের নেতৃত্বে শোক মিছিলে মহানগর ছাত্রদলের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১০:১৯ পিএম

সাগর-রাহিদের নেতৃত্বে শোক মিছিলে মহানগর ছাত্রদলের বিশাল শোডাউন
Swapno

 

 

লক্ষীপুরে বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে কালো পতাকা হাতে নিয়ে মহানগর বিএনপি শোক র‌্যালিতে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে শোক র‌্যালিতে মহানগর ছাত্রদলের অংশ গ্রহণ। 

 

বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেল চারটায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই শোক র‌্যালি শুরু করে মহানগর বিএনপি। শোক র‌্যালিটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় দিয়ে দুই নং রেলগেইট ও ডিআইটি হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়।

 


এসময়ে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের মুখে একটাই শ্লোগান 'খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই' ।' মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই'। এ সময় সাগর ও রাহিদের নেতৃত্বে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, মহাগরের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন