Logo
Logo
×

নগর জুড়ে

শাহ জালাল ও বাবুর মুক্তির দাবি জানান সাধারণ সম্পাদক আল আরিফ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৮:১৭ পিএম

শাহ জালাল ও বাবুর মুক্তির দাবি জানান সাধারণ সম্পাদক আল আরিফ
Swapno

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ-জালাল সরদার ও যুগ্ম সম্পাদক বাবু প্রধানকে রাজনৈতিক প্রতিহিংসামূলক গায়েবি মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্তে তাদের মুক্তির দাবী করেছেন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ বলেন,

 

গত ২৮ জুলাই বিএনপির ঢাকা মহাসমাবেশকে বানচাল করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে গায়েবি মিথ্যা মামলায় ২৬ জুলাই ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ-জালাল সরদার ও যুগ্ম সম্পাদক বাবু প্রধানকে গ্রেফতার করেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নি:শর্তে ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ-জালাল সরদার ও যুগ্ম সম্পাদক বাবু প্রধান সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানাচ্ছি। তার সাথে বিএনপির নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা  গায়েবি মামলা ও গ্রেফতার বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন