Logo
Logo
×

নগর জুড়ে

জাতীয় শোক দিবস উপলক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র দোয়া
Swapno

 

 

জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।  মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মিলনায়তনে নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক এহসানুল হাসান নিপু, সোহেল আক্তার সোহান, খন্দকার সাইফুল ইসলাম, জাকারিয়া ওয়াহিদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, মহসীন রাব¦ানী, সাবেক পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্যবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন