Logo
Logo
×

নগর জুড়ে

নারায়নগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান যুবলীগ নেতা আজমত আলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম

নারায়নগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান যুবলীগ নেতা আজমত আলী
Swapno

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে  বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী।

 

এবারের বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার আহব্বান জানিয়ে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদপার্থী এই আলোচিত যুবলীগ নেতা এক বিবৃতিতে বলেন, সুখী সমৃদ্ধ অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনা যেমনিভাবে বাংলাদেশকে  অভাবনীয় উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে বলতে চাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসুন এবং নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে পুনরায় নৌকাকে বিজয়ী করে এ উন্নয়ন আরো কয়েক ধাপ এগিয়ে নিতে সহায়তা করুন।

 

তিনি আরোও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনীকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করে বিশ্ব দরবারে বীরের জাতি হিসেবে স্থান করে দেওয়ায় সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি আরোও উল্লেখ্য করেন, ৩০ লক্ষ প্রান ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুউচ্চ মর্যাদায় নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতার জিবনাদর্শ ও দেশপ্রেম লালন করে এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃর্তে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হতে হবে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন