Logo
Logo
×

নগর জুড়ে

বিজয় দিবসের শুভেচ্ছো জানালেন জেলা যুবদলের সদস্য সচিব রনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

বিজয় দিবসের শুভেচ্ছো জানালেন জেলা যুবদলের সদস্য সচিব রনি
Swapno

 

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বর্তমানে দেশের সকল জনগণকে সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে জেলা যুবদলের এই আলোচিত নেতা এক বিবৃতিতে তিনি দেশ বাসীর সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

 

তিনি বিবৃতিতে আরো বলেন,  ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র। তিনি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের জানিয়েছেন শ্রদ্ধা ও সালাম।

 

তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশের অকুতোভয় বীর মুক্তি যোদ্ধারা বিজয়ী হন। তাই ১৬ ডিসেম্বর আমদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। এ দেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেম লালন করেছেন আজকের এ মহান দিনে আমি সেসব অকুতোভয় বীর সেনাদের স্বশ্রদ্ধা জানাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন