এবার হোন্ডা শোডাউনে সমালোচিত জাকির খান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
এবার হোন্ডা শোডাউনে সমালোচিত জাকির খান
নারায়ণগঞ্জে সন্ত্রাসী তকমা নিয়ে দীর্ঘদিন দাপিয়ে বেড়ানো কখনো রাজনৈতিক চরিত্রে আলোচিত সমালোচিত নেতা হিসেবে নারায়ণগঞ্জ শহরের ওরফে খান সাহেব জাকির খান। যিনি এক হত্যা মামলায় দীর্ঘদিন দেশত্যাগ করে লুকায়িত থেকে দেশে ফিরে প্রশাসনের কর্তৃক গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ আইনী প্রক্রিয়া শেষে মুক্ত হন। কিন্তু মুক্ত হয়েই তার বচনভঙ্গি মুভমেন্ট নিয়ে জনসাধারণের চরম ভাবে সমালোচিত হচ্ছেছিলেন। এরমধ্যেই রমজান উপলক্ষ্যে সেহরী বিতরণের নামে নারায়ণগঞ্জের আলোচিত পতীত ওসমান সাম্রাজ্যের রাতের নরপতি খেতাব পাওয়া আজমেরী ওসমানের ন্যায় শহরজুড়ে হোন্ডা বাহিনী এবং গাড়ি নিয়ে বিচরণ করছেন। এছাড়া রাতের নরপতি খেতাব পাওয়া আজমেরী ওসমানের অন্যতম হাতিয়ার এসকে বান্টিও এখন জাকির খানের শেল্টারে পরিচালিত হওয়ায় জাকির খানের হোন্ডা বাহিনীতে ছিলেন এই বান্টি এবং জাকির খানকে নরপতিতে আবিভূর্ত করতে পৃষ্ঠপোষকতার ভূমিকা রাখছেন।
সূত্র বলছে, ফ্যাসিস্ট আওয়ামীলীগদের শেল্টারে নারায়ণগঞ্জে রাতের নরপতি হিসেবে আবিভূর্ত হয়েছিলেন আলোচিত ত্বকী হত্যার অন্যতম ওসমান পরিবারের কুখ্যাত সন্ত্রাসী আজমেরী ওসমান। গভীর রাত হলেই এক হিংস্র মনোভাবে শত শত হোন্ডায় তার বাহিনী নিয়ে পুরো শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করতে মহড়া দিতেন। এছাড়া এই হোন্ডা বাহিনী দ্বারা তখন ভূমিদস্যুতা,দখল,চুড়ি,ছিনতাই,হা
এদিকে জাকির খান মুক্ত হবার নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক নয়া আতঙ্ক বিরাজ করলেও শেষতক সেই আতঙ্ক বাস্তবে রূপান্তিত না হলেও জাকির খানের বচরবঙ্গি এবং তার রাজনৈতিক পদচারণা নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রূপ দেয়। কিন্তু এরই মধ্যে জাকির খান নামক আতঙ্ক ধীরে ধীরে বিরাজমান হতে যাচ্ছে। কেননা কয়েকদিন আগে নারায়ণগঞ্জের নরপতি আজমেরী ওসমানের স্ট্যাইলে জাকির খানের নামে বাড়ি দখলের অভিযোগ উঠে আসে। এছাড়া সম্প্রতি রোজা উপলক্ষে সেহরী বিতরণের নামে আজমেরী ওসমানের স্ট্যাইলে জাকির খানের বাসভবন থেকে হোন্ডা বাহিনী গাড়িবহর নিয়ে শহরজুড়ে মহড়া দেন। এছাড়া জাকির খানের হোন্ডা বাহিনীতে ছিলেন আজমেরী ওসমানের সেই কুখ্যাত সন্ত্রাসী এসকে বান্টি ছিলেন যার কারণে নিমিষেই বলা যাচ্ছে নয়া নরপতিতে আবিভূর্ত হচ্ছেন জাকির খান। কেননা ফ্যাসিস্ট আমলের রাতের নরপতি আজমেরী ওসমানের হোন্ডা বাহিনীর সদস্যরাই জাকির খানের মহড়াতে রয়েছেন। যার কারণে স্বাভাবিক ভাবেই বুঝা যাচ্ছে রাতের নয়া নরপতিতে আবিভূর্ত হতে যাচ্ছেন জাকির খান।


