Logo
Logo
×

নগর জুড়ে

ছিনতাইকারীদের কবলে পুলিশের এএসআই, সরকারি পিস্তল লুট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

ছিনতাইকারীদের কবলে পুলিশের এএসআই, সরকারি পিস্তল লুট

ছিনতাইকারীদের কবলে পুলিশের এএসআই, সরকারি পিস্তল লুট

Swapno

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। ছিনতাইকারী তার সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। গতকার সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬ টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা তাসমিন বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।



স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাইপ্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।



এদিকে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনার পর সাড়াশি অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকে এ অভিযান শুরু হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। রাতভর এ অভিযান চলবে বলেও জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘জেলায় ছিনতাই ও অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। শহরের জিমখানা, নগর ভবন ও নিতাইগঞ্জ এলাকায় ছিনতাই কমাতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টহল দেওয়া হচ্ছিল। ডিউটি শেষে ওয়াশরুমে যাওয়ার সময় ওই পুলিশ সদস্যের ওপর এই ঘটনা ঘটে।” তিনি আরও বলেন, “ছিনতাই রোধে টহল আরও বাড়ানো হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন