Logo
Logo
×

নগর জুড়ে

জল্লারপাড়ে পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

জল্লারপাড়ে পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

জল্লারপাড়ে পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

Swapno

শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


জানা যায়, বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে খোঁজ শুরু করা হয়। প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু দু’জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


পার্ক এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন