শুভ হত্যা মামলায় আলীকে গ্রেফতারে প্রশাসনের অনীহা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
শুভ হত্যা মামলায় আলীকে গ্রেফতারে প্রশাসনের অনীহা
শুভ হত্যা মামলায় রহস্যজনকভাবে আসামী আলীকে প্রশাসন গ্রেফতারের আওতায় আনতে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে আলীকে গ্রেফতারে প্রশাসনের বাধা কোথায়? এনিয়ে বিভিন্ন মহলে আলীকে গ্রেফতারের বিষয়ে তোলপাড় চলছে। এদিকে আলী শুভ হত্যা মামলা থেকে রেহাই পেতে বিভিন্ন কুটকৌশল অবলম্বন করছেন। সেই সাথে প্রশাসন, রাজনীতিবীদ, আইনজীবীদের দ্বারস্থ করাচ্ছেন তাদের পরিবারের প্রতিনিধিদের।
এদিকে সূত্র বলছে, ফতুল্লার চাঞ্চল্যকর শুভ হত্যাকান্ডে সম্পৃক্ত এবং অপহরণ মামলার আসামী শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে তৎপর হয়ে উঠেছেন আলী। যার কারণে প্রশাসন ম্যানেজ করতে রাজনীতিবীদ এবং আইনজীবীদের ব্যবহারের মাধ্যমে আলী নিজেকে সেইফ করতে মরিয়া হয়ে উঠেছেন। এদিকে আলীকে গ্রেফতারে প্রশাসনের তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ আলী হচ্ছেন মামলার প্রধান আসামী রানার ঘনিষ্ঠ সহযোগী এবং আলীকে গ্রেফতারে আওতায় আনা গেলেই রানাকে গ্রেফতারের আওতায় আনা সম্ভব।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বরাবর প্রধান আসামী রানা এবং আলীকে নিয়ে প্রশ্ন করা হলে বরাবরই প্রশাসনের মুখ থেকে উত্তর আসে তদন্ত কার্যক্রম চলছে। কিন্তু তদন্ত কার্যক্রমে নামে শুভ হত্যার রহস্য উ˜্ঘাটনে প্রশাসনের গাফলতিও দেখা যাচ্ছে। মামলায় বিভিন্ন আসামীকে অন্যান্য জেলা থেকে গ্রেফতার করা হলেও রহস্যজনক কারণে মামলার প্রধান আসামী রানা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও তাকে রহস্যজনক ভাবে তাকে গ্রেফতার করছে না।
এছাড়া তার সহযোগী আলী আত্মগোপনে থাকলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। এদিকে শুভ অপহরণ বা হত্যার পর শুভ অপহরণ মামলা নিয়ে আলী কোন মাথা ব্যাথা না থাকলেও আলীকে বিশেষ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই শুভ হত্যায় সম্পৃক্ত আলী নড়েচড়ে বসেন। এদিকে মামলার এজাহারে ষ্পষ্ট ভাবে ক্রমিক নং-৬ সাংবাদিক আলী নামটি রয়েছে। এদিকে শুভ অপহরণ মামলার প্রধান আসামী রানার সহযোগী হিসেবে কথিত সাংবাদিক আলী দীর্ঘদিন বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সহজেই স্থানীয় জনসাধারণ মামলার এজাহারে সাংবাদিক আলী নামটি থেকে সহজেই শনাক্ত করেছেন এই আলীই হচ্ছেন কথিত সাংবাদিক রানার বহু অপকর্মের হোতা হোয়াইট ক্রিমিনাল আলী।
এছাড়া এই আলীকেই আসামী করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও নিশ্চিত করেছেন। তবে শুভ অপহরণ মামলার গণমাধ্যমে আলীর লাঘাম টেনে ধরায় শুভ অপহরণ মামলা থেকে রেহাই পেতে আলী নয়া নাটকীয়তায় আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন মহলে তার সহযোগীদের দিয়ে প্রচার করছেন শুভ অপহরণ মামলার আসামীটি তিনি নন এই আলী হচ্ছেন অন্য আলী। কিন্তু এই অপপ্রচার বা শুভ অপহরণ মামলাটিকে বিভ্রান্ত করতে নানা অপকৌশল করে ব্যর্থ হয়ে এবার আলী প্রশাসন, রাজনীতিবীদ, আইনজীবীদেও দ্বারস্থ হন। কিন্তু এতকিছুর পরও প্রশ্ন উঠছে শুভ হত্যায় আলীকে গ্রেফতারে প্রশাসনের বাধা কোথায়?


