Logo
Logo
×

নগর জুড়ে

বাস ভাড়া বাড়ানোয় পরিবহন মালিকদের উপর ক্ষুব্ধ যাত্রীরা

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম

বাস ভাড়া বাড়ানোয় পরিবহন মালিকদের উপর ক্ষুব্ধ যাত্রীরা

বাস ভাড়া বাড়ানোয় পরিবহন মালিকদের উপর ক্ষুব্ধ যাত্রীরা

Swapno

# ৫০ টাকার ভাড়া ৫৫ টাকা করে নিচ্ছে


নারায়ণগঞ্জ পরিবহন খাত থেকে ২০২৪ এর ৫ আগষ্টের আগে কোটি টাকার চাঁদাবাজি করে বেড়াতেন ওসমান পরিবার। তার ভাগ আওয়ামী লীড়ের সড়ক ও সেতুপরিবহন মন্ত্রণালায়ের পলাতকমন্ত্রী ওবায়দুল কাদের পর্যন্ত ভাগ পেতেন। ২০০৮ সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ওসমান পরিবার নারায়ণগঞ্জের সকল পরিবহন নিয়ন্ত্রনে নেন। যারা তাদের  কথা শোনেনি, তাদের পরিবহন বন্ধ করে দিতেও তারা কর্ণপাত করেন নাই। তবে জুলাই আন্দোলনে ৫ আগষ্টের পরে পরিবহন সেক্টরে ভাড়া কমানো হয়। যদিও এর  মাঝে বাস ভাড়া বাড়ানোর পায়তারা করছে পরিবহন মালিকরা। তবে সচেতন নাগরিক সমাজের তোপের মুখে তা আর পারে নাই। তবে সম্প্রতি জালানি তেলের দাম বাড়ানোর পরে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানো হয়।



এদিকে গতকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ পরিবহন সেক্টর বন্ধন উৎসব বাসের ভাড়া ৫ টাকা করে বাড়িয়ে নেয়া হচ্ছে যাত্রীদের থেকে। যা নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে। তাছাড়া কোন ঘোষনা কিংবা নগরবাসিকে না জানিয়ে নিজেদের মত করে মনমত বাস ভাড়া বাড়িয়ে নিচ্ছে পরিবহন মালিকরা।  



এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পরিববহনের ভাড়া ৪৫ টাকা আর ৫৫ টাকা নিয়ে বার্গেটিং যাত্রী ফোরামের সাথে বিতর্ক হলে তখন ৫০ টাকা ভাড়া নির্ধারন করেন প্রাক্তন জেলা প্রশাসক। এই ৫০ টাকা ভাড়া করার পিছনে কারণ হিসেবে বলা হয়েছে ৫ আগষ্টের পর থেকে কোন রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হয় না। যেহেতু চাঁদা দিতে হয় না, সে হিসেবে যাত্রীদেরকে সেই ছাড়টা পরিবহন মালিকদের দিতে হবে। আর যদি এখন নতুন করে কাউকে চাঁদা দিতে হয় তাহলে পরিবহন মালিকরা তাদের নাম প্রকাশ করুক । কিন্তু হঠাৎ করে বাস ভাড়া বাড়ানোয় মানুষের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে। তাছাড়া প্রশাসনের কোন নির্দেশনা ছাড়া পরিবহন মালিকরাই বা কেন বাস ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫  টাকা করে নিচ্ছেন। তাদের কি লাগাম টেনে ধরার মত কেউ নেই। তাছাড়া ঢাকা নারায়ণগঞ্জ চলাচলরত যাত্রীরা প্রশ্ন তুলেন নতুন করে কি পরিবহন সেক্টরে চাদাঁবাজি আবার শুরু হয়ে গেছে।



নগরবাসীর অভিযোগ, পরিবহন  মালিকরা নিজেদের মত করে সিন্ডিকেট তৈরী করে নিয়েছে। তাদের কথার বাইরে কেউ যেতে পারে না। এমনকি মালিক সমিতিতে নাম না লেখালে কোন নতুন গাড়ি সড়কে চলতে দেয়া হয় না। কোন মালিক গাড়ি নামাতে চাইলে তাদেরকে জিম্মি করে রাখে পরিবহন মালিক সমিতি। জনগণের যাতে ভোগান্তি হয় তারা সেটা চান। মালিকদের আটকে রেখে এদিক দিয়ে জনগণের উপর বেশি ভাড়া চাপিয়ে দিবে সেটাও বিবেচনা করতে হবে।



এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে যদি কেউ চাঁদা নেয় তাহলে তাদের নাম প্রকাশ করা হোক। আমরা মানুষের কল্যাণে কথা বলবো। সেখানে বাস মালিক, পরিবহন শ্রমিক, রাজনীতিবিদসহ  মধ্যসত্বভোগীরাও জনগণ। ২০২৪ সনের ৫ আগষ্টের পরে তৎকালিন ডিসি মাহমুদুল হক সাহেব আমাদের সাথে বাস ভাড়া কমানো নিয়ে বসে ৫০ টাকা নির্ধারণ করে গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন