Logo
Logo
×

নগর জুড়ে

হকারনামধারীদের গ্রেপ্তারে প্রশাসনের অনীহা!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০০ এএম

হকারনামধারীদের গ্রেপ্তারে প্রশাসনের অনীহা!

হকারনামধারীদের গ্রেপ্তারে প্রশাসনের অনীহা!

Swapno

নারায়ণগঞ্জের হকারদের বেপরোয়া আচরণ নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময়ে নানা ভাবে শহরেরর ফুটপাত রাস্তার অবৈধ দখলদার হকাররা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নিজেদের আচরণ প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় ৪ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মচারীরা হকারদের উচ্ছেদ করতে গেলে তাদের উপর বেপরোয়া হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালান। এই ঘটনায় গত ৫ মে রাতে সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মিজানুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।


কিন্তু মামলা হলেও পুলিশ প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেন নাই। যা নিয়ে সচেতন মহল থেকে শুরু করে সকল মহল প্রশ্ন তুলেন নাসিক কর্মচারীদের হামলাকারী হকার নামক সন্ত্রাসীরা হামলা করেও কেউই গ্রেপ্তার হয় নাই। যা নিয়ে নগরবাসি পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেন।


এদিকে সম্প্রতি সময়ে পুলিশ প্রশাসন সহ প্রশাসনের কর্মরত ব্যক্তিদের উপর হামলার ঘটনায় উদ্বেগ তৈরী হয়েছে। তাছাড়া জুলাই আন্দোলনের পর থেকে পুলিশের উপর হামলার ঘটনায় প্রশাসনও নিজেদেরকে আগের মত শক্ত ভাবে কাজ করতে পারছে না। তবে হকারদের গ্রেপ্তার করে তাদের লাগাম টেনে না ধরলে প্রশাসনকেও পস্তাতে হতে পারে বলে মনে করেন সচেতন মহল।  


অন্যদিকে এর আগে অবৈধ দখলদার হকার নামক সন্ত্রাসীরা নাসিক সাবেক মেয়র আইভীর উপর গুলি চালান। তখন গডফাদার শামীম ওসমান হকারদের পক্ষে থাকায় তারা পার পেয়ে যায়। কিন্তু এবার যেন হকররা পার না পান সে জন্য রাজনৈতিক বোদ্ধ মহল থেকে শুরু করে সকল নাগরিক সমাজ দাবী জানান এখনি তাদের লাগাম টেনে ধরতে হবে। এমনকি আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোন অবৈধ দখলদার কারো উপর হামলা করার সাহস না করতে পারে।


তথ্যমতে, নারায়ণগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের নিয়মিত অভিযানে হকাদের হামলার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। হামলার জড়িতদের আইনের আওতায় আনা হবে।


নাসিক কর্মীদের উপর মামলায় ১০ জনকে চিহ্নিত করে আরও ১৫০ জন অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। তবে, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। তিনি বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”


নগরবাসির দাবীর প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত অবৈধ ভাবে দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান। তখন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাড. আবুল কালাম হকারদের উচ্ছেদে সহযোগিতা করেন। এছাড়া তখন জেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশ সহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে। তবে, গত কয়েকদিন ধরেই ফুটপাতে আবারও বসার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা।


এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন হকার নেতারা। তবে নাসিক প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন খান হকারদের বলেছেন যারা নারায়ণগঞ্জের ভোটার তাদেরকে পুনর্বাসন করা হবে। কিন্তু বঙ্গবন্ধু সড়কে কাউকে বসতে দেয়া হবে না। তবে হামলার ঘটনায় আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিচ্ছি। হামলাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন