নিউইয়র্কে সাবেক কাউন্সিলর বাবু
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবুকে নিউইয়র্কে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টক এক্সচেঞ্জের সামনে আব্দুল করিম বাবুকে দেখা গেছে। যাতে একাধিক প্রবাসী বাংলাদেশী দাবি করেছেন, আওয়ামী লীগ নেতা বাবু নিউইয়র্কে অবস্থান করছেন। তাকে গত ১৬ মে স্টক এক্সচেঞ্জের সামনে দেখা যায়। তখন প্রবাসী বাংলাদেশীরা বাবুকে চিনতে পেরে ছবি তোলেন। আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বাসিন্দা। মহানগর আওয়ামী লীগের সদস্য বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সর্বশেষ নাসিকের প্যানেল মেয়রও নির্বাচিত হন।
ওই সময় শামীম ওসমানের নেতৃত্বে তার লোকজন ছাত্র-জনতার উপর এলোপাথারি গুলি করেন। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সপরিবারের আত্মগোপনে চলে যান আব্দুল করিম বাবু। তার বাড়িঘরেও ক্ষুব্দ লোকজন ভাঙচুর চালান। এরপর দেশ ছাড়ারও খবর পাওয়া যায় তার। যদিও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে একজন আব্দুল করিম বাবু।


