মাদকসম্রাট শরীফ-মাদকসম্রাজ্ঞী রুমির ছত্রছায়ায়
২৪ ঘন্টা মাদক বিক্রি চলে চাঁনমারিতে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ এএম
২৪ ঘন্টা মাদক বিক্রি চলে চাঁনমারিতে
সকাল থেকে রাত আবার রাত থেকে সকাল অবধি শিফট ভিত্তিক চাঁনমারীতে মাদক কারবার চলে। এমনকি সিরিয়ালে দাঁড়িয়ে মাদকসেবীদের মাদক দিচ্ছে মাদককারবারীরা। এ দৃশ্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র ৫০ গজ দূরে এগুলোই দেখা যায়। এছাড়া চাঁনমারী এলাকার প্রতিটি অলি গলিতে হেরোইন, গাঁজা আর ইয়াবার হাট বসানো হয়। পুলিশ সুপারের নাগালেই মাদকের হাট এবং হাটটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও বিস্তৃত হয় যেটা সরল চোখে তাকালেই নারায়ণগঞ্জের এসপি, ডিসি, প্রশাসনিক সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নজরে আসার কথা।
নারায়ণগঞ্জের প্রবেশ মুখেই এমন একটি মাদকের হাট প্রশাসনের মনোভাবে স্পষ্ট ভাবে বুঝা যায় দেখেও না দেখার ভান। তবে পুলিশ প্রশাসনের টহল চাঁনমারীতে দেখা গেলেও সিএনজি যোগে চাঁনমারী এলাকায় প্রবেশ করে যাদের দেখে মাদককারবারীরা কিছুক্ষণ মাদক ব্যবসা স্থির রেখে প্রশাসনের লোকজনকে দেখে হাসি ঠাট্টা করেন। প্রশাসন কিছুক্ষণ সময় অতিবাহিত করে মাদককারবারীদের দেখেও না দেখার বান করে দায়সারা টহল দিয়ে দায়িত্ব শেষে চলে যান। প্রশাসনের অবহেলায় চাঁনমারীতে মাদক ব্যবসায়ীদের বলি হচ্ছেন স্থানীয় সমাজ সেবক এবং সফল ব্যবসায়ী। যেটা চাঁনমারীর ডিস ব্যবসায়ী নাসির হত্যাকান্ডের মধ্য দিয়ে ফুঁটে উঠেছে।
এখানেই শেষ নয় মাদক ব্যবসা এবং সেবনের সেইফ জোনও তৈরী হয়েছে চাঁনমারী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউন, রিকশা গ্যারেজ এবং বাসা-বাড়িতেও এসকল মাদকের স্পট পরিচালিত হয়ে আসছে অত্যান্ত গোপনীয়ভাবে। চাঁনমারীতে মাদক সেবীদের অধিকাংশ কলেজ শিক্ষার্থী, হকার, বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা চালক। তবে বর্তমান সময়ে চাঁনমারীতে মাদক সম্রাট শরীফ-মাদক সম্রাজ্ঞী রুমীর প্রভাবেই নারায়ণগঞ্জের অন্যতম মাদক সাম্রাজ্য চাঁনমারীতে মাদক কারবার পরিচালিত হত। তবে এই রুমি-শরীফের মাদকের হাট পরিচালনায় চরম বাধার সম্মুখীন হতে হতেন চাঁনমারী ডিস ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেনের দ্বারা।
চাঁনমারীর মাদক সাম্রাজ্য সমন্বত রাখতে প্রথমে এই বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নাসির হোসেনকে অর্থের বিনিময়ে ম্যানেজের চেষ্টা করেন। তবে নাসির হোসেন তার সিদ্ধান্তে অনড় থাকায়। কিন্তু এই নাসির হোসেনকে দুনিয়া থেকে সরাতে মাস্টারপ্ল্যানে নামেন শরীফ-রুমি। তারই অংশ হিসেবে নাসির ডিস ব্যবসার পার্টনার বাবুর ইন্দনে রুমির মাস্টারপ্ল্যান এবং মাদক সম্্রাট শরীফের নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত করেন।
এইরকম একটি চাঞ্চল্যকর ঘটনার পরও এখনো চাঁনমারীতে চলছে দেদারসে মাদক ব্যবসা এবং মাদককারবারী মাদক সম্রাট শরীফ-মাদক সম্রাজ্ঞী রুমী এখনো আত্মগোপনে থেকে চাঁনমারীর মাদক কারবার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। তবে এখনো চাঁনমারীকে নিয়ে নারায়ণগঞ্জের প্রশাসন মাথা ঘামাচ্ছে না। প্রশাসনের এমন আচরণে স্থানীয় বাসিন্দাদের চরম ক্ষোভ বিরাজ করছে। কারণ মাদককারবারীদের অত্যাচার চুরি, ছিনতাই, ডাকাতি এবং শেষতক চাঁনমারীতে হত্যাকান্ড তিক্ত হয়ে উঠেছেন চাঁনমারী এলাকাবাসী।


