নাসির হত্যা মামলায় বাকি অভিযুক্তরা অধরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম
নাসির হত্যা মামলায় বাকি অভিযুক্তরা অধরা
চাঁনমারীর নাসির হত্যার আসামীরা হত্যাকান্ড সংগঠিত করেই চুপসে যাননি। হত্যার পর নাসির হত্যা মামলা হলে সকল আসামীরাই আত্মগোপনে চলে যান। এই আত্মগোপনে থেকেই নানা ষড়যন্ত্র করে একের পর এক আস্ফালন দেখিয়ে গিয়েছেন আসামীরা।অপরদিকে গ্রেফতার এড়ানোর বহু কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন দুর্ধর্ষ প্রধান আসামী শরীফ। তবে বাদীপক্ষকে এক প্রকার অচেতন রেখে প্রশাসনকে ম্যানেজ করে আত্মসমর্পণের বিষয়টি প্রায় ১১দিন গোপন রাখতে সক্ষম হয়েছেন আসামীপক্ষ। এতে করে নাসির হত্যাকারীদের বিষয়ে প্রশাসনের নিরপক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
মূলত, এসকল গুজব আগাম জামিন প্রত্যাশার প্রধান কারণই হচ্ছে আবারও চাঁনমারীতে ফিরে নাসির হত্যাকারীরা তাদের আধিপত্য বিস্তার করবেন। যার কারণে প্রধান আসামী শরীফ আত্মসমর্পণ করিয়ে জামিনের পায়তারা করছেন নাসির হত্যাকারীরা। এদিকে চাঁনমারী এলাকাবাসী ধারণা নাসির হত্যাকারীদের পিছনে শেল্টারদাতাও রয়েছেন। কেননা আত্মগোপনে থেকে আসামীপক্ষের এত সাহসিকতা দেখানোর অবস্থা নেই।
এদিকে প্রতিনিয়ত আসামীপক্ষ বিভিন্ন ভাবে চাঁনমারী এলাকায় হুমকি স্বরূপ কথাও প্রচার করছেন। নাসির হত্যাকারীরা বিপক্ষে যারাই প্রতিবাদ করবে তাদেরকে দেখে নেয়ার এক প্রকার হুমকি প্রদান করছেন। যার কারণে গত ২৪ জুন সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাঁনমারী এলাকাবাসী। এদিকে পুলিশ প্রশাসন আসামীপক্ষদের আশ্বস্ত করেন নাসির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বিশেষ করে প্রধান আসামী শরীফকে।
কিন্তু সেই প্রধান আসামী গত ১৭জুন থেকে কারাগার অবস্থান করলেও প্রশাসন বাদীপক্ষকে অদৃশ্য কারণে বিষয়টি নিশ্চিত করেননি। পরবর্তীতে ২৮জুন বাদীপক্ষের তোড়জোড়ে নিশ্চিত করতে বাধ্য হন প্রশাসন শরীফ আত্মসমর্পণ করেছেন। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এদিকে প্রধান আসামী শরীফ আত্মসমর্পণ এবং তার চার ভাই আরিফ,সজিব, শান্ত , নাঈম গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও শরীফের চাচা মজিদ, ডিস পার্টনার আব্দুস সাত্তার বাবু, কিশোর গ্যাং লিডার আবির,মাদক সম্রাজ্ঞনী রুমি এখনো অধরা।
তাদের গ্রেফতারেও প্রশাসনের তৎপরতা নিয়ে পূর্ব থেকে বাদ পক্ষের সন্দীহান রয়েছে। এদিকে বাদীপক্ষে সাথে কথা বলে জানা গিয়েছে, নাসির হত্যাকারীরা আত্মগোপনে থেকে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। পাশাপাশি এসকল আসামীরা স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে প্রভাবিত হয়েই নানা রকম ষড়যন্ত্র করছেন। এমনকি প্রশাসনের গাফলতির বিষয় নিয়ে বাদী পক্ষে চরম হতাশা দেখা দিয়েছে। এতে করে কাঙ্খিত বিচার নিয়ে প্রশ্ন উঠছে বাদী পক্ষে।


