বাংলাদেশে এই প্রথম বেগম খালেদা জিয়ার নামে টুর্ণামেন্ট হচ্ছে: রেজা রিপন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
বাংলাদেশে এই প্রথম বেগম খালেদা জিয়ার নামে টুর্ণামেন্ট হচ্ছে: রেজা রিপন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো.রেজা রিপন বলেন, ফুটবলের ইতিহাসে একটি অন্যতম স্মরনীয় দিন। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় দীর্ঘ এক মাস ব্যাপী যে ফুটবল যুদ্ধ নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে দর্শকরা দেখেছে, সেই ফুটবল যুদ্ধে বেগম খালেদা জিয়া স্মৃতি (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এই ফাইনাল খেলার মধ্যে একটি দল বিজয়ী হবে, আরেকটি দল পরাজিত হবে| আমার আহবান থাকবে যারা বিজয় হবে তাদের জন্য অভিনন্দন এবং যারা বিজয় হতে পারবে না তাদের বলব ভবিষ্যতে ভালো খেলে ইনশাল্লাহ সেই টিমটি কাপ জয় করবে। গতকাল শনিবার (১৮জুলাই) বিকালে ওসমানী পৌর স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া স্মৃতি (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট, সারা বাংলাদেশে এই প্রথম বেগম খালেদা জিয়ার নামে এই টুর্ণামেন্টটি হতে যাচ্ছে, সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত, এই টুর্ণামেন্টের সঙ্গে থাকতে পেরে যে ১৬টি টিম ছিলো, তারা একটি ইতিহাসের অংশ হয়ে গেলো। নারায়ণগঞ্জে ভবিষ্যতে বিভিন্ন ফুটবল ইতিহাসে এই টুর্ণামেন্টের কথা উল্লেখ্য করা হবে এবং ফুটবল টুর্ণামেন্টকে কেন্দ্র করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুর হক,
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁয়ের কৃতি সন্তান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু সহ এতোগুলি সনামধন্য ব্যক্তিকে ফাইনালে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
কারন নারায়ণগঞ্জে ফুটবল ইতিহাসের পূর্বে এতো তারকাদের নিয়ে কোন ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়নি| এই ফুটবল টুর্ণামেন্টটি আগামী দিনে আমরা নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি শুভ সূচনা করলাম। আগামী দিনে প্রতি বছর আমরা দুইটি টুর্ণামেন্টের আয়োজন করবো এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করবো। আগামী শীতকালে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ঢাকার প্রিমিয়াল লীগের দলগুলো অংশগ্রহণের এবং নারায়ণগঞ্জের দলের আয়োজনে আরেকটি ফুটবল টুর্ণামেন্টের উপহার দিতে।
নারায়ণগঞ্জের ক্রিয়া প্রেমিকদের জন্য আমার আবেদন হলো, আপনারা সর্বক্ষনিক নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এবং নারায়ণগঞ্জ ফুটবল জাগরনকে আবার জাগিয়ে তুলবেন এবং নারায়ণগঞ্জ যে ফুটবলের নামে সুতিকাটা নামে পরিচিতি ছিলো, নারায়ণগঞ্জ এই ফুটবল একাডেমির টুর্ণামেন্টগুলোর মাধ্যমে অরুণ কিশোর যে প্রতিভা অন্যশন হচ্ছে এখান থেকেই ভবিষ্যতে জাতীয় দলে নারায়ণগঞ্জের খেলাররা প্রতিনিধিত্ব করবে এই আশা করি|


