প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি শামীম ওসমানের ডানহাত হিসেবে খ্যাত শাহ নিজামের মালিকানাধীন সায়ামপ্লাজার তৃতীয় তলার অফিস খোলা এবং ভাড়া দেয়ার বিষয়ের সাথে কোনভাবে সায়াম প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর জড়িত নন বলে তিনি এক প্রতিবাদলিপিতে জানিয়েছেন।
তিনি প্রতিবাদলিপিতে জানিয়েছেন, সায়াম প্লাজার মার্কেটের দোতলা পর্যন্ত সবকিছু দেখভাল করে দোকান মালিক সমিতি। তবে সায়াম প্লাজার তৃতীয় তলা নিয়ন্ত্রণ করেন সায়াম প্লাজার মালিক নিজেই। মালিকের ম্যানেজার অলি আহম্মেদ অলি তৃতীয় তলার শাহনিজামের মালিকানাধীন অফিসটি খুলেছে এবং ভাড়া দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদে যে কথাগুলো লেখা হয়েছে তার সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। আশা করি এতে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।’


