Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিক আন্দোলনে সেলিম ওসমানের ইন্ধনের আভাস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

শ্রমিক আন্দোলনে সেলিম ওসমানের ইন্ধনের আভাস
Swapno

পোশাক শ্রমিকরা টানা দ্বিতীয় দিনের মত ঢাকা নারায়ণগঞ্জ লিংরোড অবরোধ করে রাখে।  দ্বিতীয় দিনেও নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। বিকেল তিনটার সময় পোশাক শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনাঘটে। ১ নভেম্বর থেকে বাংলাদেশে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সহিংসতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ইন্ধন রয়েছে বলে দাবি করেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই আন্দোলন নারায়ণগঞ্জেও দ্বিতীয় দিনের ব্যপক আকারে ছড়িয়ে পড়েছে।


কিন্তু প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে কারা ইন্ধন দিচ্ছে। এছাড়া ওসমান পরিবারের এখানে কারা কাজ করছে। খোঁজ নিয়ে জানাযায়, নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জ লিংরোড শিবু মাকের্ট এলাকায় অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে। বিশেষ করে আন্দোলন করা এলাকার পাশে সেলিম ওসমানের উইজডম ফ্যাক্টরী রয়েছে। ওসমান পরিবারের সাবেক এমপি সেলিম ওসমান নিয়মিত উইজডম ফ্যাক্টরীতে এসে অফিস করে। রাজনীতি মহলে অভিযোগ রয়েছে ডিসেম্বরকে ঘিরে নারায়ণগঞ্জে নাশকতার জন্য তার ফ্যাক্টরীতে গোপন মিটিং হয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগের শাসনামলে সেলিম ওসমান ব্যবসায়ী সংগঠন বিকেএমইএর দীর্ঘ দিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। সেই হিসেবে গার্মেন্টস মালিকদের মাঝে তার বিশাল প্রভাব রয়েছে। তাকে গ্রেপ্তার না করার কারনে এই আন্দোলনে গার্মেন্টস মালিকদের মাধ্যমে শ্রমিক আন্দোলনে উস্কানি দিচ্ছে বলে বলাবলি হচ্ছে। তাছাড়া বিগত সময়ে গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেছে পলাতক থাকা সেলিম ওসমান। তাই প্রশ্ন উঠেছে তাকে গ্রেপ্তার না করায় বিএনপিকে খেসারত দিতে হচ্ছে।



 তথ্যমতে, শিবু মার্কেট ও কাঠেরপুলসহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে জড়ো হন। জানা যায়, মেট্টো গার্মেন্টস, উইজডম এপারেলস, নিট কনসার্ন, ফকিরা অ্যাপারেলস লিমিটেড, মাহমুদা গার্মেন্টস, ইউরোটেক্স, আবির ফ্যাশন, ইউনাইটেড গার্মেন্টস ও সাকুরা গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাসসহ সড়ক অবরোধ করেন। কিন্তু এই সকল গার্মেন্টস মালিকরা সেলিম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন বিগত সময়ে। তাই এই আন্দোলনটি শিবু মার্কেটে কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।


এই আন্দোলনে সেলিম ওসমানের ভুমিকা নিয়ে আলোচনা চলছে। কেননা পিছন থেকে তার হাত থাকতে পাড়ে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আন্দোলন দমনে সেলিম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবী উঠেছে। একপর্যায়ে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে করে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের এসবি গার্মেন্টেসে ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও সড়কে আগুন দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এসব কিছুর আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। এরআগে, নূন্যতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশের যান চলাচল এবং সৃষ্টি হয় তীব্র যানজট, সাধারণ যাত্রী ও পথচারীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন