Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে : প্রশাসক সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে : প্রশাসক সাখাওয়াত
Swapno

পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠনে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক ও প্রশাসনিক সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় সরকারের নেওয়া উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্ট নেতারা। তাঁদের প্রত্যাশা, মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত শ্রমিক প্রতিনিধিরা গ্রহণ করেছেন। এর ফলে শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এসে স্বাভাবিক কর্মপরিবেশে ফিরেছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নেওয়ার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন