Logo
Logo
×

নগর জুড়ে

কাজে আসছেনা বিএনপির শ্রমিক সংগঠনগুলো

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

কাজে আসছেনা বিএনপির  শ্রমিক সংগঠনগুলো
Swapno

পোশাক শিল্পের শ্রমিক মজুরি নুন্যতম ৩০হাজার করার দাবিতে নারায়ণগঞ্জে তৃতীয় দিনের মত শ্রমিকরা আন্দোলন করেছেন। তবে নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনে কার্যকরী কোন ভূমিকা রাখতে পারছে না নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের নেতারা। এদিকে বছর ব্যাপী বিএনপির বিভিন্ন সভা সমাবেশে কর্মী সংকটের মধ্য দিয়ে কোনমতে কর্মসূচিতে অংশ নিলেও শ্রমিক আন্দোলনের নিয়ন্ত্রণে বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের ওয়ানম্যান শো নেতারা। এছাড়া নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা তৎপর থাকলেও সেখানে বিএনপির শ্রমিক সংগঠন শ্রমিকদলের তৎপরতা চোখে না পড়ার মত অবস্থা। সেই সাথে শ্রমিক নেতা হয়েও শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ম্যানেজ করার মত কোন দক্ষতাই তাদের মধ্যে দেখা যাচ্ছে না। এছাড়া তাদের শ্রমিক নেতা হিসেবে বিএনপি নেতাদের বাহিরে গার্মেন্টস তথা অন্যান্য সেক্টরের কেউ তাদের চেনেন না।



সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের আহ্বায়ক মন্টু মেম্বার নারায়ণগঞ্জ জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকলেও তার পাশ্ববর্তী এলাকায় ফতুল্লা থানা শিবুমার্কেটে টানা তৃতীয় দিনের মত বৃহৎ শ্রমিক আন্দোলন অনুষ্ঠিত হলেও সেখানে কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের আহ্বায়ক মন্টু মেম্বার। এছাড়া শ্রমিকদলের নেতাদের নিয়েও রাজপথে ব্যাপক ভাবে ভূমিকা রাখার কথা থাকলেও সেখানে কোন প্রকার ভূমিকাই রাখতে পারছে না মন্টু। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সদস্য সচিব মুজিবুর রহমান কাঁচপুরে নিজের এলাকায়ই ওয়ান ম্যান শো নেতা হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে ফটোশেসন করে পদ বাঁচাতে দায় এড়াচ্ছেন।


কিন্তু নারায়ণগঞ্জ জেলার অন্যান্য এলাকা এবং ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বৃহৎ শ্রমিক আন্দোলন অনুষ্ঠিত হলেও সেখানে কোন প্রকার ভূমিকা রাখতে দেখা যায়নি মুজিবুরকে। অপরদিকে নাারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম শ্রমিকদলের নেতৃত্বে থাকলেও তার নেতৃত্ব তার এলাকা সিদ্ধিরগঞ্জ এলাকার মেঘনা ডিপো তেলের সিন্ডিগেট পর্যন্ত সীমাবদ্ধ। এছাড়া মেঘনা ডিপোর শ্রমিক ইউনিয়নে বসেই তার রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। অপরদিকে শ্রমিক আন্দোলনের তৃতীয় দিনে ইপিজেড এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের ওয়ান ম্যান শো নেতা হিসেবে ভূমিকা রাখেন। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন তার নেতৃত্ব নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের বাহিরে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের-২৫৮৪ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে বাস টার্মিনাল এলাকায় তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন চলমান থাকলেও সেই আন্দোলনে ফারুক সক্রিয় না হয়ে গণমাধ্যমে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে বসে বক্তব্য দিয়েই শ্রমিদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে দায় এড়ান।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন