Logo
Logo
×

নগর জুড়ে

বিকেএমইএ‘র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিকেএমইএ‘র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এসপি
Swapno

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। একই সাথে তিনি এই আন্দোলনে ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ‘র ভূমিকা অত্যন্ত দু:খজনক। শ্রমিক আন্দোলনে তাদের আমরা কোনভাবেই পেলাম না। যদি নির্দিষ্ট কোন দলের প্রতি তাদের ভালোবাসা থেকে থাকে, তারাও কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছে। শ্রমিকদের মধ্যে যারা বিভিন্ন্ গার্মেন্টসে উস্কানি দিচ্ছে তাদের তালিকাও আমরা তৈরি করছি। বিকেএমই‘এ ও চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের তালিকা আমাদের দিতে হবে, তাদের ব্রাকগ্রাউন্ডগুলো খতিয়ে দেখতে চাই। শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল রোববার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।



পুলিশ সুপার বলেন, “যারা উসকানি দেয়, তাদের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নেই। যারা সাধারণ শ্রমিক, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার, আমরা সরকারি প্রশাসন সাধারণ শ্রমিকদের পক্ষে। কিন্তু যারা উসকানিদাতা, যারা কুচক্রী মহল, যারা পেছনে বসে কলকাঠি নাড়ছেন, তাদের কিন্তু কোনো রক্ষা হবে না। তাদের ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।”তিনি আরো বলেন, “গার্মেন্টসের শ্রমিকরা আমাদের ভাই। আমরা তাদের ওপর বল প্রয়োগ করতে চাইনি। চেয়েছিলাম তাদেরকে বুঝিয়ে কাজে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু যখন আমরা বুঝতে পারলাম এটার পেছনে ষড়যন্ত্র... ষড়যন্ত্র তো বুঝি ঠিক করা যাবে না। তখন আমাদের স্বল্পমাত্রায় বল প্রয়োগ করার দরকার হয়েছে। যতটুকু না হলে হয় না, ততটুকু আমরা করেছি, টিয়ার গ্যাস ব্যবহার করেছি।”



তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যে একটা ষড়যন্ত্র ছিল, শ্রমিককে ব্যবহার করে সেটা এখন স্তিমিত পর্যায়ে থাকলেও এটার পেছনে কিন্তু অনেকে এখনো উসকানি দিচ্ছে। এবং অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। শুধুমাত্র নারায়ণগঞ্জ না, সকল ক্ষেত্রে আমাদের সতর্ক দৃষ্টি রাখা উচিত। সরকারি দলের মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই সমস্ত জায়গায় আপনাদের শ্রমিক সংগঠন যেগুলো আছে থ্রি হুইলার, পরিবহন সেক্টরে আপনাদের লোকজন বেশি করে নিয়োগ করুন এবং সেগুলো আপনাদের নিয়ন্ত্রণে রাখুন।



তিনি আরো বলেন, শিল্পকারখানার নিরাপত্তা জোরদারের বিষয়ে চেম্বার অব কমার্স ও বিকেএমইএর প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যে সমস্ত গার্মেন্টসে আপনাদের সমস্যা আছে শ্রমিকদের মধ্যে সেখানে নিজস্ব নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য। সেক্ষেত্রে আপনার কর্মচারী হোক কিংবা অন-পেমেন্ট আনসার নিয়োগ করতে পারেন। শ্রমিকদের মজুরি-সংক্রান্ত বিষয়গুলো তাঁদের কাছে তুলে ধরতে শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।
তিনি বলেন, গভর্নমেন্টের মজুরি বোর্ডে তারা যেহেতু শ্রমিকদের নেতৃত্ব দেয়, তাদের পক্ষ থেকেও শ্রমিকদের এগুলো যেন তারা অবহিত করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন