পলাশ গ্রেফতার না হওয়াতে বিএনপি নেতাদের চরম ক্ষোভ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
কাউসার আহমেদ পলাশ
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নারায়ণগঞ্জের অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ শ্রমিক আন্দোলনে উস্কে দিয়ে শ্রমিকদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছে এমন অভিযোগে কাওছার আহমেদ পলাশ ও তার নেতাকর্মিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে।
মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় আসামি হলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ। এ ছাড়া শ্রমিক লীগ নেতা শাহাদাত হোসেন সেন্টু, জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, যুবলীগ নেতা আজমত আলী, মোফাজ্জল হোসেন চুন্নু, ওয়াসীম এবং আওয়ামী লীগ নেতা মজিবরসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। ২০২৬ সালের জুলাই মাসে ফতুল্লা থেকে তার ঘনিষ্ঠ সহযোগী এবং ক্যাশিয়ার হিসেবে পরিচিত শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক ওরফে টিক্কাকে গ্রেপ্তার করে পুলিশ-। এর আগে ২০২৫ সালে তার অপর এক সহযোগী রোমানকেও আটক করা হয়।বাড়িতে ডাকাতি ২০২৪ সালের ৫ অক্টোবর দিবাগত রাতে ফতুল্লার আলীগঞ্জে পলাতক এই নেতার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পলাতক রয়েছেন শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জের একাধিক মামলার আসামি তিনি। দীর্ঘদিন অতিবাহিত হলেও আইন প্রয়োগকারী সংস্থা কিংবা স্থানীয় সূত্রগুলোর কাছে তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি এখনো পুরোপুরি আত্মগোপনে রয়েছেন। তবে তার কিছু ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় তিনি বর্তমানে দেশেই রয়েছেন। তবে পলাশ গ্রেফতার না হওয়াতে এলাকায় ব্যপক আলোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যেই সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সাড়াশি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হলেও দেশে থেকেও গ্রেফতার হচ্ছেনা শ্রমিক লীগ নেতা পলাশ। শুধু তাই নয় খবর নিয়ে আরো জানা যায়, আলীগঞ্জে কাওছার আহমেদ পলাশের একটি পাম্প রয়েছে সেই পাম্পেও মাঝে মাঝে এসে নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক চালান।
নারায়ণগঞ্জের ফতুল্লা অঞ্চলের বহুল আলোচিত জাতীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ-কে ঘিরে সংবাদমাধ্যমে “চার খলিফা” বা তার নিজস্ব বলয় সংক্রান্ত খবর প্রকাশিত হলেও তাঁর ।
ফতুল্লা ও বিসিক শিল্প নগরী এলাকায় পলাশের আধিপত্য ও আর্থিক লেনদেন বজায় রাখতে তাঁর চারজন অত্যন্ত বিশ্বস্ত সহযোগী কাজ করতেন। এদেরকে স্থানীয়ভাবে বা সংবাদমাধ্যমে পলাশের “চার খলিফা” বলে আখ্যায়িত করা হয়।সহযোগীদের পরিচয়: এই চার খলিফার মধ্যে অন্যতম ছিলেন শাহাদাত হোসেন সেন্টু, আবুল, মোকাররম এবং আজিজুল হক।
তারা মূলত বিভিন্ন সেক্টর থেকে টাকা ওঠানো, পরিবহন খাত এবং গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এই “খলিফা” সংক্রান্ত সংবাদ প্রকাশের পর কাউসার আহমেদ পলাশ ক্ষুব্ধ হন এবং প্রতিবেদনগুলোকে মিথ্যা দাবি করে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন।
তাঁর বিরুদ্ধে ওঠা আঞ্চলিক সিন্ডিকেট ও আধিপত্য বিস্তারের অভিযোগের একটি আলোচিত রূপক অভিব্যক্তি। ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাউসার আহমেদ পলাশ পলাতক রয়েছেন। তবে বেশ কিছুদিন আগে আব্দুর রাজ্জাক টিক্কা গ্রেফতার হলেও এখনো তার প্রধান হাতিয়ার মোকাররম সরদার, আবুল হোসেন, শাহাদাৎ সেন্টু, আজিজুল সহ তার অনেক সহযোগী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নাশকতার ছক আকছে। শুধু তাই নয় এই শ্রমিক লীগ নেতা মাঝে মাঝে সুযোগ বুঝে এলাকায় প্রবেশ করে আবার পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি এলাকায় স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে অনেকেই এলাকায় শক্ত ঘাঁটি গেড়েছে। এর আগেও বেশ কিছুদিন আগে পলাশের এলাকায় আসা যাওয়া নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।
কাওসার আহমেদ পলাশ কেন গ্রেফতার হচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, কাওসার আহমেদ পলাশ এলাকায় আছে কিনা বা সে আসে কিনা সেটা সঠিক জানিনা তবে তার যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এখনো এলাকায় ঘোরাফেরা করছে। প্রশাসন তাদের ধরছেনা না কেন বুজতেছিনা। আমরা যখন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি তখন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রশাসন ধরে নিয়ে এসেছে। তবে কাওসার আহমেদ পলাশের বিষয়ে কেন হবে না। আমি মনে করি প্রশাসনের আরো কঠোরভাবে কাজ করা উচিত এবং এই সকল আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে গ্রেফতারের আওতায় আনা উচিত তা না হলে দেশের ষড়যন্ত্র বন্ধ হবে না।
এ বিষয়ে ফতুলা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানিয়েছেন , সে এলাকায় আছে কিনা সঠিক জানিনা তবে আমি মনে করি প্রশাসন চাইলেই তাকে গ্রেফতার করা সম্ভব। কারণ প্রশাসনের কাছে সেই ক্ষমতা ও দক্ষতা রয়েছে। আমরা যতটা জানি দেশে যে সকল প্রযুক্তি রয়েছে সে সকল প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে কাওসার আহমেদ পলাশ কেন আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতার প্রশাসনের হাতে ধরা পড়বে।
তবে এই বিষয়ে জানতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানিয়েছিলেন, পলাশের গ্রেফতার এর বিষয়ে বেশ কয়েকবার আমি কথা বলেছি। তবে প্রশাসন কেন তাকে গ্রেফতার করতে পারছে না, জানা নেই। আমি মনে করি প্রশাসনের ব্যাপক দুর্বলতা রয়েছে।


