Logo
Logo
×

নগর জুড়ে

না.গঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

না.গঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুক্তি
Swapno

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রয়াত কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শওকত আলী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর আহ্বায়কের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।


এ অবস্থায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম (মুক্তি)-কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীন ইসলাম মুক্তি নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা বিএনপি থেকে মনোনীত হয়ে প্রয়াত কমান্ডার সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। একই সাথে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সদ্য মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক শাহীনা ইসলাম মুক্তি দায়িত্ব পেয়ে যুগের চিন্তার প্রতিবেদককে বলেন, আমার কাজ হলো দলকে সংগঠিত করে সাংগঠনিক ভাবে শক্তিশালি করা।


এই দলের নেতাকর্মীরা যেন  বিপদগামী না হন সেদিক থেকে রক্ষা করা। কেননা তারা এখনোট ছোট তাদের আরও অনেক দূর যেতে হবে। তাছাড়া আমি আমার বাবার মত সততা নিয়ে এনসিপির সাথে চলতে চাই। আমার পিতার সততার প্রভাব থাকবে অন্য কোন বিষয় নয়। তাছাড়া বর্তমান বিএনপির যারা আছে তাদের বেশির ভাগই আমারা পিতার হাতে তৈরী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন