Logo
Logo
×

নগর জুড়ে

মহানগর মহিলা দল নেত্রী রাশিদা জামাল

বিভা কখনো বিএনপি করেনি, মহিলাদলের সদস্যও ছিলেন না

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

বিভা কখনো বিএনপি করেনি, মহিলাদলের সদস্যও ছিলেন না
Swapno

মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা জামাল বলেন, আফসানা আফরোজ বিভা আওয়ামী সাথেই সক্ষতা রেখে চলতেন। বিভা কখনো বিএনপি করেনি, তা ছাড়া মহিলা দলের কোন সদস্য ও সে ছিলো না। বিভার পদ পদবী শূন্য। গতকাল রোববার (০৮ নভেম্বর) যুগের চিন্তাকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর অন্যতম সহচর ছিলেন বিভা হাসান। বিভা হাসান কাউন্সিলর থাকাকালীন সময়ে ছাড়াও বাকি সময়গুলোতেও মেয়র আইভীর পাশে থেকেছেন সার্বক্ষনিক। এমনকি আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভা হাসান।



তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ভোল পাল্টে বিএনপিতে পা বাড়িয়েছেন বিভা হাসান। বর্তমানে তিনি বিএনপির কিছু নেতাদের নানাভাবে কৌশলে তার দিকে টেনে নিয়ে তিনি নিজেকে মহিলা দল নেত্রী দাবি করছেন যা পুরোই ভিত্তিহীন। তিনি বলেন, আমি রাশিদা জামাল গত ২১ বছর যাবৎ মহানগর মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এর আগে আয়েশা, মমতাজ তারা ছিলো পরবর্তীতে ময়নারা আসলো এখানে ও ওর নাম নাই। বিভাকে কখনো দল করতে আমরা দেখিনি। এখন যদি তিনি তাকে মহিলা দল নেত্রী বলে থাকে তা সবই মিথ্যা পদবী ব্যবহার। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সে কখনো বিএনপির পাশে তার অবদান বা পদবী দেখাতে পারবে না।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন