সদ্য শ্রমিক আন্দোলন নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে উত্তেজনা চলমান রয়েছে। এই উত্তেজনা মারামারির না হলেও কথার উত্তেজনা চলছে। শ্রমিক আন্দোলনে পুরাটা সময় নারায়ণগঞ্জে অবস্তান করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিপরীতে আন্দোলন কিছুটা শিথিল হয়ে যাওয়ার পর দেশে বাইরে অবস্থান করা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি পদে দায়িত্বে থেকে ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছেন এমপি দিপু ভূইয়া। তিনি রুপগঞ্জের এমপি হলেও ব্যবসায়ীদের নেতৃত্বে থাকায় শহরে তার বিশাল প্রভাব রয়েছে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে থাকায়।
বিপরীতে নারায়ণগঞ্জ প্রভাব তৈরী করার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের কমিটিতে এমপি নজরুল ইসলাম আজাদের একটি বলয় রয়েছে। এছাড়া তিনি আড়াইহাজার এলাকার এমপি হওয়ায় শহরে তার প্রভাব বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। নাসিক মেয়র পদে নির্বাচনের অংশ নেয়ার জন্য মহরের বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছেন। তবে আসন্ন নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন নিয়ে বিএনপির মনোনীত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং নজরুল ইসলাম আজাদ আলোচনা হচ্ছে ভিতরে বাইরে। কেননা ইতোমধ্যে সাংসদ দিপু ভুইয়া নিজে ঘোষনা না দিলেও এলিটদের এই ক্লাব নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হতে পারেন। গুঞ্জন রয়েছে এমপি আজাদের ভাইকে এই ক্লাবের সভাপতি পদে আনার প্রস্তাব উঠেছিল। কিন্তু তা আর প্রকাশ্যে তেমন ভাবে আসে নাই। নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে ইতোমধ্যে বাংলাদেশ রি রোলিং মিলস এসোসিয়শনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জুলফিকার ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন। তার পক্ষে শহর বিএনপির বৃহৎ অংশের সমর্থন রয়েছে। এই নির্বাচনে সাংসদ দিপু ভূইয়া প্রার্থী হলে তার বিপক্ষে তারই দলের একটি অংশ ভিতরে কাজ কররে পারে বলে ধারনা করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া আড়াই হাজারের সাংসদ নজরুল ইসলাম আজাদ কোন পক্ষে সাপর্ট তা নিয়ে রয়েছে ধোয়াশা। যদিও কারা নির্বাচনে প্রার্থী হচ্ছে তা এখনো পরিস্কার নয়। তবে দুই এমপিই চাচ্ছে শহরের নিজেদের প্রভাব বিস্তার বাড়ানোর জন্য।
অন্যদিকে নারায়ণগঞ্জ শহর বন্দর ৫ আসনের এমপি হচ্ছেন অ্যাড. আবুল কালাম। তিনি শহরের এমপি হলেও নগরীর নানা ইস্যুতে তার প্রভাব বিস্তারের বিষয়ে কোন আলোচনায় নেই। এমটি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরী বা নানা সেক্টরে তারা আদিপত্য নেই বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল। অপরদিকে ফতুল্লুাকে শহর অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু সেখানে বিএনপির এমপি না থাকায় দলটির নেতাকর্মীরা হযবরল অবস্থায় রয়েছে। যে যেদিক দিয়ে পারছে প্রভাব বিস্তার করে নানা ভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে ফতুল্লা অঞ্চলটি গার্মেন্টস শিল্প এলাকা হওয়ায় সেখানে জুট সেক্টরে বিএনপির নেতারা প্রভাব বিস্তার করে শিৃঙ্খলা তৈরী করে দলটির সুনাম ক্ষুন্ন করছে। সম্প্রতি গার্মেণ্টস শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বলাবলি হচ্ছে ফতুল্লার বিভিন্ন সেক্টরে নজর পড়েছে আড়াই হাজার এলাকার সাংসদ আজাদের। তিনি এবার সেখানে তার বলয়ে নেতাকর্মীদের প্রভাব বিস্তার করতে চান। যার প্রভাব এসে নারায়ণগঞ্জ ক্লাবে সভাপতি পদে কাকে বসাবে তা নির্ধারণে পরতে পারে বলে মনে করে সচেতন মহল। তাছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বিরোধী দলের এনসিপির আল আমিন এমপি হওয়ায় তারা সেখানে লোকবলের অভাবে প্রভাব তৈরী করতে পারে নাই। তাই তারাও বিএনপির সাথে মিলে মিশে সকল সেক্টরে রয়েছেন।
তাই রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে দুই এমপি শহরের বাইরে এলাকার নির্বাচিত সংসদ হলেও তারা এখন শহরে শক্তি তৈরীর মাধ্যমে প্রভাব বিস্তারে নজর। আর এজন্য তাদের দরকার শহরের থাকা নারায়ণগঞ্জ ক্লাব সহ বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ থাকা। তাছাড়া বিগত আওয়ামী লীগের শাসনমালে শহরের সাবেক এমপি শামীম ওসমান রুপগঞ্জ আড়াই হাজার এলাকার এমপিদের নানা সেক্টরের অর্থ ভাগ নিতেন প্রভাব বিস্তারের মাধ্যমে। যেটা বিএনপির বেলায় কেউ পারে না। তবে বিএনপির শহরের অংশটিও চায় না রুপগঞ্জ আড়াই হাজারের এমপি শহরে এসে মাদবুরি করুক। তাই দুই এমপির নজর পড়েছে শহরে।


