Logo
Logo
×

নগর জুড়ে

সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া আর নেই
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেছেন। এই সিনিয়র আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জ আদালতপাড়ায়। সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ বছর খ্যাতি, প্রভাবের সাথে বিচরণ করেছেন। উভয় অঙ্গণে তাঁর অসংখ্য সহকর্মী রয়েছে। ‎‎আব্দুর রশিদ ভূঁইয়া শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন। তার মরদেহ আড়াইহাজারের নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন