Logo
Logo
×

নগর জুড়ে

আজমেরী বাহিনীর নাশকতায় অর্থায়ন করছেন বুইট্টা শাহীন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

আজমেরী বাহিনীর নাশকতায় অর্থায়ন করছেন বুইট্টা শাহীন
Swapno

# আজমেরীর নির্দেশে ডিসেম্বরের নাশকতার ছক শাহীনের
নারায়ণগঞ্জে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে আজমেরী ওসমানের অনুসারীরা। এসব অনুসারীরা কোন কিছুকেই তোয়াক্কা করছে না। প্রতিটি কর্মসূচি শেষেই মিলছে টাকা। যেই কারণে পুলিশ বা আইনের প্রতি ভয়ভীতি একেবাইরে নেই। তা ছাড়া আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনাকে দেশে ফেরানোর গুঞ্জন ছড়িয়ে শহরে নাশকতা সৃষ্টির পায়তারায় মেতে উঠেছেন সেই বাহিনীর সদস্যরা। আর এদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পিছন থেকে অর্থায়ন করছেন আজমেরী ওসমানের হুন্ডা বাহিনীর অন্যতম সদস্য খানপুর ব্রাঞ্চ রোড এলাকার মৃত আব্দুল গণির ছেলে শাহীন ওরফে বুইট্টা শাহীন।



স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে নাশকতা করছেন প্রভাবশালী ওসমান পরিবারের সন্তান আজমেরী ওসমান। যিনি ‘হাজী সাহেব’ হিসেবে পরিচিত। শহর ও শহরের বাহিরে মিলিয়ে তার ছিল প্রায় ২ হাজার সদস্যের সন্ত্রাসী বাহিনী। বর্তমানে তাদের অর্থায়ন করে পেট্রাল, ককলেট বোমা, নতুন নতুন অস্ত্র, বিভিন্ন স্থানে মিছিলের ব্যানার সব কিছুই বুইট্টা শাহীনের অর্থ দিয়েই কিনেছেন অভিযোগ রয়েছে। আজমেরী ওসমানের আর্শিবাদে দুর্নীতি করে শতশত কোটি টাকার মালিক বনে যাওয়া এই শাহীন বিগত দিনের মতো এখনো আজেমরী বাহিনীর পাশে ডাল হয়ে দাঁড়িয়েছেন। চব্বিশের আগের মতো এখনো হুন্ডা বাহিনীর সদস্যদের মাসে বেতন দিয়ে যাচ্ছেন তিনি।


একই সাথে ইতিমধ্যে শহরে-বন্দরে, ফতুল্লার কাশীপুর, সাইবোর্ড এলাকায় আজমেরী ওসমানের ব্যানারে যতগুলো মিছিল ও নানা নাশকতা হয়েছে সবই এই শাহীনের অর্থায়নে এমনটাই জানা গেছে। তা ছাড়া খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় এই শাহীনের পুরনো ৬ তলা ভবনটিতে প্রায় সময় আশ্রয় নেন স্থানীয় আ.লীগের নেতারা। তা ছাড়া তার কাজ চলমান নতুন ভবনটি ও সেই ৬ তলায় প্রায় সময় আজমেরী ওসমানকে ভিডিও কলে রেখে নানা বৈঠক পরিচালিত হয় বলেও দাবি স্থানীয়দের। এমনকি তার বন্দরের বাগান বাড়ি ও খানপুরের বাড়িতে রাতের অন্ধকারে আওয়ামী লীগের বিভিন্ন্ জেলার পলাতক নেতারা ঝলসা বসায়। এমন অভিযোগ উঠলে ও প্রশাসনের কোন কার্যকর ভূমিকা না থাকায় উঠছে নানা প্রশ্ন। শুধু তাই নয় চব্বিশের পর আজমেরী ওসমানের নামে বিগত দিনের মতোই কুমুদিনী, ড্রেজার অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বিআইডাব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর নিয়ন্ত্রণ করছেন। আজমেরীর লিয়াজুকৃত একাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মাধ্যমে। যার ফলে এখনো এই সকল সেক্টরগুলো থেকে তার ভাগ নিচ্ছেনসহ ঠিকাদারী নানা কাজ ও চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজমেরীর ছত্রছায়ায় মের্সাস শাহীন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে বর্জ্য ট্রাক রোর্ডের নদী শাশন করে যাচ্ছে। এক কথায় সেই এমপি পুত্র আজমেরী ওসমানের আর্শীবাদে বর্তমানে বিভিন্ন সরকারি সেক্টরের দুর্নীতিবাজ বুইট্টা শাহীন বর্তমানে আজমেরীর দু:সময়ের প্রকাশ্যে শেল্টারদাতা হিসেবে পরিচিত।



বুইট্টা শাহীনের উত্থান নিয়ে জানা গেছে বিগত ১৯৮৬ সালে খানপুর হাসপাতাল রোড এলাকায় টং হোটেল দিয়ে দিয়ে জীবন পরিচালনা শুরু করেন এই বুইট্টা শাহীন। এক সময় লোক মারফতে আলাদিনের চেরাগ সরূপ খানপুরের বিভিন্ন জনের মারফতে আজমেরী ওসমানের সঙ্গে সম্পর্ক ঘরে উঠে এই শাহীনের। যাকে ঘিরে আজমেরী ওসমানের কর্মী বনে যান তিনি। পরবর্তীতে বিভিন্ন্ভাবে তার পারিবারিক লোকদের মাধ্যমে আজমেরী ওসমানের ভয়ভীতি দেখিয়ে ড্রেজার অধিদপ্তরে নানাভাবে ঢুকেই ভাগ্যে বদলে যায় তার। এর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই সাথে ড্রেজার অধিদপ্তরে বিভিন্ন্ টেন্ডার নিয়ন্ত্রণসহ নানাভাবে ড্রেজারের নামে দুর্নীতি শুরু করেন। একই সাথে যেখানে প্রভাব প্রয়োজন সেখানে আজমেরী ওসমানের প্রভাব দেখিয়ে এককভাবেই ড্রেজার অধিদপ্তর নিয়ন্ত্রণে নেন তিনি। বিভিন্ন সরকারি কাজে ড্রেজারে দুর্নীতি করে বনে যান কোটিপতি। পরবর্তীতে শুধু সেখানেই সীমাবদ্ধ ছিলেন না। আজমেরী ওসমানের আর্শিবাদে এই শাহীন কুমুদিনী, ড্রেজার অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বিআইডাব্লিউটিসিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর নিয়ন্ত্রণে নেন এবং আজমেরী ওসমানের নামে দেদারসে দুর্নীতি শুরু করেন এই শাহীন । একই সাথে আজমেরী ওসমানের মাধ্যমে নিট কনসার্ন এর বিভিন্ন দখলকৃত জমিসহ আজমেরী ওসমানের নানা লোকদের দখলে থাকা জমি ভরাটের দায়িত্ব নিয়ে কোটি কোটি টাকা ভাগিয়ে নেন এই শাহীন। একই সাথে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে আজমেরী ওসমানের ভয় দেখিয়ে টেন্ডাবাজি, ড্রেজার নিয়ন্ত্রণ সব কিছুতেই ‘ধরাকে সরা জ্ঞান’ করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।


যার মাধ্যমে শহর-বন্দরে শত শত কোটি টাকার জমি/বাড়ি/গাড়ির মালিক বনে যান। এদিকে আজমেরী ওসমানের হুন্ডা বাহিনীর ৫০/৬০জনকে মাসিক ১৫ হাজার, ২০ হাজার করে টাকা দিয়ে পালতেন তিনি। তা ছাড়া এই শাহীন গত ২০১১ সালের পর তার বড় ছেলের শশুড় অফিসার ইনচার্জের দায়িত্ব পান সদর থানার। যার ফলে সে সময় আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন এই শাহীন। সে সময় বিএনপি নেতারা তার বিরুদ্ধে ফুঁসে উঠলেই তার ওসি বিয়াইয়ের মাধ্যমে ভয়-ভীতিসহ মামলা-হামলা করাতেন তিনি। এদিকে চব্বিশের ৫ আগষ্টের পরবর্তীতে আওয়ামী  লীগ নেতাদের ৪টা জাহাজ নিয়ন্ত্রণ রয়েছে এই শাহীনের। এদিকে প্রকাশ্যে জাতীয় নির্বাচনের ধানের শীর্ষের বিপক্ষে মাকসুদের পক্ষে খানপুরে টাকা ছিটানোর অভিযোগ রয়েছে এই শাহীনের বিরুদ্ধে।


বর্তমানে আওয়ামী লীগের সাথে বিএনপির সমাঝোতা করানোর ঠিকাদারি ও নিয়েছেন তিনি। বর্তমানে অবৈধপ্রন্থায় আজমেরী ওসমানের ছায়ায় কামানো টাকা দিয়ে ওসমানদের সহযোগীতায় মগ্ন এই শাহীন। বর্তমানে তারেক আইনের আওতায় আনলেই আগামী ডিসেম্বরকে ঘিরে না.গঞ্জে আ.লীগের নাশকতার পরিকল্পনার ছক বেরিয়ে আসবে বলে জানিয়েছেন সচেতন মহল। একাধিক অভিযোগকে ঘিরে শাহীন ওরফে বুইট্টা শাহীন যুগের চিন্তাকে বলেন, আজমেরী ওসমানের সঙ্গে আমার কোন সম্পর্ক বিগত দিনে ও ছিল না, এখনো নেই। তারা রাজনীতি করে আর আমি ব্যবসা করি। আমি মের্সাস শাহীন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বর্জ্য ট্রাক রোর্ডের নদী শাশনও রক্ষার্থে কাজ করি। সেনাবাহিনী ও নৌ-বাহিনীসহ বিভিন্ন সরকারী অধিদপ্তরের আমার ব্যবসা। প্রশাসন অবগত রয়েছে আমার ব্যবসার বিষয়ে। বর্তমানে না.গঞ্জে আমি কোন ব্যবসা পরিচালনা করি না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন