নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে ব্যস্ত বিএনপি
স্বপরিবারে থাইল্যান্ডে জাকির খান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
গত কয়েকমাস যাবৎ ডিসেম্বরকে ডেট লাইন ঘোষণা কিরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা চালাচ্ছেন নিষিদ্ধ আ.লীগ। এই নাশকতা ঠেকাতে কেন্দ্রীয় ঘোষণায় কয়েকদিন যাবৎই মাঠ স্বগরম রেখেছে বিএনপি। এমতা অবস্থায় মাঠ ছেড়ে স্বপরিবারে বিদেশের থাইল্যান্ডে স্বপরিবারে ঝলসায় মেতে উঠেছেন ডেট হর্স খ্যাত সাবেক ছাত্রদল নেতা জাকির খান। যা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন আলোচনা মধ্যে এবার লকডাউনের দিনে মাঠে তার ১০/১২ জন অনুসারীকে মিছিল করতে দেখা গেছে। তা ছাড়া চব্বিশের পর থেকেই জাকির খানের শেল্টারেই আজমেরী ওসমান বাহিনীসহ আওয়ামী লীগের দোসররা এমন নানা প্রশ্ন-ছবি দেখলেও আওয়ামী লীগের নৈরাজ্যে পরিরোধ ছাড়াই দেশে ছাড়ে বাহিরে ঝলসায় মেতে উঠা সেই পশ্নের উত্তর দিচ্ছেন।
সূত্র জানিয়েছে, রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান। আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির দিন তাঁকে নারায়ণগঞ্জের রাজপথে দেখা না গেলেও তাঁর অনুসারীরা বৃষ্টির মধ্যে মিছিল করেছেন। অন্যদিকে পরিবার নিয়ে তাঁর থাইল্যান্ডে অবস্থানের খবর ছড়িয়ে পড়ায় অনুসারীদের অল্প সংখ্যাক লোক নিয়ে মিছিল করতে দেখা যায়। এদিকে জেল থেকে মুক্তি পেয়েই আচরণে ভাইরালের খ্যাতি পেয়েছেন এই জাকির খান। তিনি এখন বিনোদনে রূপ নিয়েছেন। এদিকে জাকির খানের থাইল্যান্ডে অবস্থানের বিষয়টি নতুন নয়। তার পায়ের ব্যথার চিকিৎসার জন্য ১৬ জুলাই তিনি থাইল্যান্ডে যান। ১৯ নভেম্বর তাঁর পরিবারসহ থাইল্যান্ডে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির নেতা হিসেবে দাবি করেন তার অনুসারীরা। তবে বর্তমানে তাঁর কোনো পদে না থাকলেও নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ স্থানে দেখার আশায় রয়েছেন। কিন্তু এমতা অবস্থায় তিনি বর্তমানে ফের আ.লীগের বিরোধী নাশকতায় গাঁ বাঁচিয়ে রাজনীতি করছেন।
এদিকে আরো জানা গেছে, নারায়ণগঞ্জ শহরে বিএনপির পদধারী না হয়েও দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। দেওভোগ অঞ্চলে বেড়ে ওঠা এই নেতা এখন এই এলাকার অলিখিত অভিভাবক। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারা জাকির খানের সাথে এখনও লিয়াজো করে চলেন। তবে নারায়ণগঞ্জের দেওভোগেই দিনে দিনে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগের নেতাকর্মিরা। একের পর এক ঘটনা ঘটার পর অবাক হচ্ছেন অনেকেই। বিএনপি ক্ষমতা নেয়ার পরদিনই তার ভরসায় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে স্লোগান দেয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন দুঃসাহস দেখানোর ঘটনায় বিষ্ময় প্রকাশ করেন অনেকেই। তখন থেকেই জাকির খানের পাশে আ.লীগ রয়েছে তা প্রকাশ্যে রয়েছে। এই দেওভোগে ছাত্রলীগ নেতাদের সরব উপস্থিতি রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘুরে বেড়াচ্ছে দেওভোগে প্রতিনিয়ত।
জাকির খানের নেতাকর্মীরা যেন দেখেও না দেখার ভান করে থাকে। যেই কারণে একের পর এক কর্মসূচী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েও দেওভোগে দাপিয়ে বেড়াতে পারে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সেইফ জোন হিসেবে পরিচিত হয়েছে দেওভোগ অঞ্চল। এদিকে জাকির খানের পাশে চব্বিশের পরপরই আজমেরী ওসমানের সেই পাগলা হামিদকে দেখা যায়। যা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। একই সাথে ওসমানের সহযোগী হিসেবে পরিচিত বান্টি, সেমাই রিপনসহ আ.লীগের চিহ্নিত নেতারা জাকির খানের ছায়ায় বাসায়া ঘুমায় বলে অভিযোগ রয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে ফেলে স্বপরিবারে থাইল্যান্ডে ঝলসা করে সমালোচনায় জাকির খান।


