Logo
Logo
×

নগর জুড়ে

নির্মাণাধীন কদম রসুল সেতু প্রকল্প

কালিরবাজারের মাজার স্থানান্তরে দ্রুত সমাধান আসছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

কালিরবাজারের মাজার স্থানান্তরে দ্রুত সমাধান আসছে
Swapno

নির্মাণাধীন কদম রসুল সেতুর পিয়ার পি-১ এর পাইলিং কাজের লক্ষ্যে মাজার স্থানান্তর ও দায়মুক্ত ভূমি হস্তাস্তরে সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে চিঠি দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত ১৬ নভেম্বর কদম রসুল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হরিকিকের মোহন্ত স্বাক্ষরিত একটি চিঠিতে এ সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সহযোগীতার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আলোচনা সাপেক্ষে একটি সমঝোতা হয়। সেই সমঝোতায় দ্রুত সিদ্ধান্ত আসবে জানিয়েছেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।



এদিকে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে মাজার স্থানান্তরের জন্য সিটি কর্পোরেশনের উপযুক্ত ভূমি বরাদ্দ প্রদান, মাজার কমিটি ও স্থানীয় অংশীজনদের সাথে আলোচনাক্রমে দ্রুত মাজার স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। এমতা অবস্থায় মাজারে দুটি কবর সংরক্ষণ করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। একই সাথে নাসিক প্রশাসকও মাজার সরানোর নানা বিষয়ে সমঝোতা চলছে বিষয়টি দ্রুত সমাধান হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।



এর আগে সহযোগিতা চাওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আত্ততাধীন শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন কাজ চলমান। যার ২৪ টি পিয়ার ও দুটি এবাটমেন্টের মধ্যে কেবল মাত্র একটি পি-১ ব্যতীত সকল অংশের পাইল নির্মাণ কাজ প্রায় শেষ। কদমরসুল সেতুর পিলার নির্মাণের জায়গা হস্তান্তর চেয়ে নাসিককে চিঠি ঠিকাদার প্রতিষ্ঠান একটি আগাম সতর্কীকরণ নোটিশে জানিয়েছে বর্তমানে কেবল পি-১ অংশে পাইলিং কাজ অবশিষ্ট রয়েছে। এ-১ এর পাইলিং কাজ অতিসত্তর সম্পন্ন হবে। এরপর সাইটে পাইল নির্মাণ কাজের আর কোনো কর্মক্ষেত্র থাকবে না। কর্মক্ষেত্র না পেলে ঠিকাদার পাইলিং যন্ত্রপাতি অপসারণ করবে। যার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি অতিরিক্ত সময় এবং ৩৪ লক্ষ টাকা দাবি করেছে। এ ধরনের যেকোনো ব্যয় ও বিলম্বের দায় সরকারের উপর বর্তাবে। পিয়ার পি-১ এর ভূমিতে একটি মাজার অবস্থিত থাকায় মাজারটি স্থানান্তর করে দায়মুক্ত ভূমি হস্তান্তর না করা পর্যন্ত উক্ত পিয়ারের পাইল নির্মাণ কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। প্রকল্পের চুক্তি ও শর্ত অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলজিইডির সাথে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে এবং ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের কাজ বাস্তবায়ন করবে। একই অনুচ্ছেদ অনুযায়ী 'নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট অংশের (ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন) দায়িত্ব পালন করবেন"।



এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, গত শুক্রবার আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, আমি নিজে এবং মাজার ও সেতু কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসছিলাম। আজকে ও একটি আলোচনা ও সমাঝোতা হয়েছে আশা করছি দ্রুত এটি সমাধান হবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্যের রাজনৈতিক সচিব এড. আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, মাজারের ভিতরে দুটি কবর রয়েছে সেই দুটি সংরক্ষণ করার জন্য আমরা জানিয়েছি। এখনো কোন সিদ্ধান্ত আসেনি হয়তো বা কিছুদিনের মধ্যেই বিষয়টি সমাধন হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন