Logo
Logo
×

নগর জুড়ে

চানমারিতে লেগুনা পোড়ানোর ঘটনায়

শ্রমিকলীগ নেতা পলাশসহ ৩৭ জনের নামে মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

শ্রমিকলীগ নেতা পলাশসহ ৩৭ জনের নামে মামলা
Swapno

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ডাকা লক ডাউনের রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা চাঁনমারী এলাকায় দাঁড় করানো দুটি লেগুনা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান (২৯),  মোঃ সিদ্দিকুর রহমান,  আমজাদ হোসেন বাঁধন,  আলতাফ সরদার (৫০),  উজ্জল (৪০), পিতা-আকবর,  ফরহাদ (৩৫),   আল ফাহাদ অমিত (২৪), শামিউন সিনহা,  বাসেদ মেম্বার,  ইলিয়াস (৫০), দেলোয়ার (৪০),  টিকা মোল্লা (৫০),  মিলন (৪৫),  পলাশ (৪৫),  মোঃ সোহেল (৩০), শাওন, রাকিব হোসেন (৩০),  রাসেল,  ফয়সাল আহম্মেদ রূপম,  হাজী মনিরুদ্দিন,  আতাউর রহমান বাদল (৪৮), আজমত আলী (৪৫),  মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু (৪৫),মোঃ রতন, আনিসুর রহমান শ্যামল (৫০),  নুর হোসেন (৫০),  মোঃ শিপলু (৫০), আমির (৪০), নেছার সোনি,ফাইজুল ইসলাম চেয়ারম্যান,  শহর আলী,  রাকিব হোসেন,  শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভ(৩৫) সহ আরো অজ্ঞাতনামা ৫০/৬০ জন।




মামলায় উল্লেখ করা হয়,১৮  নভেম্বর  ভোর অনুমান সাড়ে ৪ টার দিকে  ফতুল্লা মডেল থানার চাদমারিস্থ নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্স ভবন সংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে শুভ এর গ্যারেজের সামনে নারায়ণগঞ্জ- সাইনবোর্ড লিংক রোডের পূর্ব পাশে ফুটপাতের উপর রাখা পুরাতন দুইটি লেগুনা গাড়িতে দাহ্য পদার্থ দিয়া অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা  দ্রুত  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিসংযোগের ফলে গাড়ি ২টির সিট, গ্লাস, টায়ার ও প্লাস্টিকের অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রন্থ হয়। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয় বলে উল্লেখ্য করা হয়।



বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, লেগুনাতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যেই আমরা একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার অপর আসামীদেরকেও অতি দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন