Logo
Logo
×

স্বদেশ

কাল থেকে সব সিটিতে সকাল-সন্ধ্যা চলবে গণপরিবহন

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৯:৫১ পিএম

কাল থেকে সব সিটিতে সকাল-সন্ধ্যা চলবে গণপরিবহন
Swapno

ঢাকাসহ সারাদেশের সকল সিটি করপোরেশন এলাকায় বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি বলেন, সিটি করপোরেশনের আওতার বাইরে কোনো পরিবহন চলাচল করবে না। ওই সব পরিবহন সিটি এরিয়ার বাইরে যেতে পারবে না এবং সিটি এরিয়ার বাইরে থেকে অন্য কোনো পরিবহন ঢুকতে পারবে না।


এর আগে, গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যার কারণে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন