Logo
Logo
×

স্বদেশ

হেফাজত ইসলাম দেশের শান্তি বিনষ্টে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০১:৪৯ পিএম

হেফাজত ইসলাম দেশের শান্তি বিনষ্টে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে
Swapno

হেফাজত ইসলাম দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে তারা যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’ জনগণের জানমালের সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।


বুধবার (৭ এপ্রিল) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ও নেতাকর্মীদের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি যুদ্ধাপরাধীদের বিচার করছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন ও দেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছেন শক্ত ভীতের উপর। সরকার পরিচালনার দায়িত্বে আছে বলেই প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনও দায়িত্বশীল আচরণ করছে, দেখাচ্ছে সহনশীলতা।’


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন