Logo
Logo
×

স্বদেশ

আগামীকাল থেকে শপিংমল খোলা

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:১৬ পিএম

আগামীকাল থেকে শপিংমল খোলা
Swapno

‘কঠোর বিধিনিষেধ’ আরোপের মধ্যে আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও ও যথারীতি চলমান থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন