Logo
Logo
×

স্বদেশ

বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে: কাদের 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৩:১১ পিএম

বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে: কাদের 
Swapno

বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে। এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আজ (১০ এপ্রিল) সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ।

ওবায়দুল কদের বলেন, ‘সকালে ঘুম থেকে জেগেই বলেন সরকারের সমন্বয় নেই। যেখানে মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবিরাম কাজ করে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন