Logo
Logo
×

স্বদেশ

সনাতন ধর্মাম্বলীদের মহাতীর্থৎসব লাঙ্গলবন্দ স্নান স্থগিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১০:২৮ পিএম

সনাতন ধর্মাম্বলীদের মহাতীর্থৎসব লাঙ্গলবন্দ স্নান স্থগিত
Swapno

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে এবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে তিনি জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার দেশব্যাপী চলছে লকডাউন। জেলা করোনা প্রতিরোধ কমিটি ও হিন্দু সম্প্রদায়ের সর্বমহলের মতামতের ভিত্তিতে এবারের লাঙ্গলবন্দ স্নান উৎসব স্থগিত করা হয়েছে। 


প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের পাপ মোচনের বাসনায় বন্দর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে এ স্নান উৎসবে অংশগ্রহন করেন দেশ বিদেশের লাখ লাখ পূণ্যার্থী। গত বছরও একই কারণে বন্ধ ছিল এই উৎসব। নিয়ম অনুযায়ী পূজা ব্যতীত অন্যান্য কার্যক্রম ছিলো বন্ধ। 


এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা সাপেক্ষে এবার লাঙ্গলবন্ধ স্নান স্থগিত ঘোষণা করেছেন। এবার স্নান হচ্ছেনা। ধর্মীয় অনুষঙ্গ যেগুলো বাসন্তী পূজাসহ যে সকল পূজাগুলো এখানে হয় সেগুলো স্বাস্থ্যবিধি মেনেই হবে। আর যদি কেউ স্বেচ্ছায় এমনি আসে তাহলে স্বাস্থ্যবিধি মেনে স্নান করে আবার চলে যাবে। কোন সেবা ক্যাম্প, দোকান ও মেলা এখানে হবে না। যেহেতু করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে লকডাউন চলছে। আমরা গত ১১ এপ্রিল জেলা প্রশাসনের সাথে একটি ভার্চুয়্যাল মিটিং করেছি। সেই মিটিংয়ে সরকারের স্বাস্থ্যবিধি মালার সাথে সংগতি রেখে স্নান উৎসব করার জন্য তারা আমাদের অনুরোধ করেছে এবং পূজা কমিটির মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। 


তিনি আরো বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে। বাসন্তী পূজার অষ্টমী উপলক্ষে এই মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান অনুষ্ঠিত হয়। ৫দিনব্যাপী পূজাটা ঠিকই হবে। তবে, আশেপাশের এলাকার মানুষ ও পৌরহিতরা এখানে স্নান করবেই। আমি আশা করি স্বাস্থ্যবিধি মেনেই তারা স্নান করবে। দূরদূরান্তের পূণ্যার্থীদের এখানে আসতে নিষেধ করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেদ আরোপ করে রাস্তায় রাস্তায় ব্যানার ফেস্টুনও লাগানো হয়েছে।       
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন