Logo
Logo
×

স্বদেশ

আবারো খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৬:৫২ পিএম

আবারো খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হবে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর যেকোনো সময় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা। এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার।

 

আজ বিকেলে মুঠোফোনে আবদুস সাত্তার বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যার পর সাতটা থেকে আটটার মধ্যে বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হবে। কোভিডজনিত নতুন কোনো জটিলতা দেখা দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে নেওয়া হবে।

 

এর আগে ১৫ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়। তখন সিটি স্ক্যানের প্রতিবেদনে খালেদা জিয়ার ফুসফুসে ন্যূনতম সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন তাঁর চিকিৎসকেরা।

 

এদিকে ১০ এপ্রিল নমুনা জমা দেওয়ার পর ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। দ্বিতীয় দফায় করোনার নমুনা জমা দেওয়ার পর ২৫ এপ্রিলও ফল পজিটিভ আসে। এরপর গত দুই দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, তা জানা য়ায়নি।


খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এ জে এম জাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন