Logo
Logo
×

স্বদেশ

শিবচরে স্পিডবোট বাল্কহেড সংঘর্ষ : ২৬ জন নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মে ২০২১, ০১:১১ পিএম

শিবচরে স্পিডবোট বাল্কহেড সংঘর্ষ : ২৬ জন নিহত
Swapno

মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন। নিহতদের মধ্যে ২৪ জনের লাশ নদীর পাড়ে রয়েছে। দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যাওয়ায় সেখানেই তাদের লাশ রাখা হয়েছে।

 

এসময় ওসি জানান, শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪টি লাশ উদ্ধার করা হয়। ৬ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি মিরাজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন