Logo
Logo
×

স্বদেশ

বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট, চলছে পরিক্ষা

Icon

প্রকাশ: ০৩ মে ২০২১, ১০:৪১ পিএম

Swapno

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোরে শ্বাসকষ্ট অনুভব করছিলেন। পরে চিকিৎসকরা তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)তে স্থানান্তর করেন।

 

সোমবার (০৩ এপ্রিল) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন ৩০০ ফিট  এলাকায় সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন। তিনি তার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করেছেন।

 

এসময় জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্টের পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। তিনি (খালেদা জিয়া) সিসিইউতে ভর্তি আছেন। আমার সঙ্গে কয়েক মিনিট আগে সিসিইউতে কথা হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। এরপর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

 

উল্লেখ্য, খালদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর গত ২৭ এপ্রিল মধ্যরাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত আছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন