Logo
Logo
×

স্বদেশ

খালেদা জিয়াকে চিকিৎসার্থে বিদেশ নেয়া জরুরী : মেডিকেল বোর্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৫:৩৩ পিএম

খালেদা জিয়াকে চিকিৎসার্থে বিদেশ নেয়া জরুরী : মেডিকেল বোর্ড
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সুপারিশ করেছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। তারা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি।


মঙ্গলবার (৪ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ড সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে। বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।


জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মনে করে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। ফুসফুসের পানি কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনও চলছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন