Logo
Logo
×

স্বদেশ

বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট চিঠি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:২০ পিএম

বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট চিঠি
Swapno

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তারই ছোট ভাই শামীম এস্কান্দার।

 

বুধবার (৫ মে) রাতে শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির নিজ বাসভবনে ওই আবেদনপত্র হস্তান্তর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে শামীম এস্কান্দার একটি চিঠি নিয়ে এসেছিলেন।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গতকাল সোমবার বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

 

এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন