Logo
Logo
×

স্বদেশ

খালেদা জিয়া করোনা নেগেটিভ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৫:২২ পিএম

খালেদা জিয়া করোনা নেগেটিভ
Swapno

অবশেষে করোনামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) সকালে খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। এদিকে বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

 

এরপর গত সোমবার (৩ মে) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেদিন ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন