Logo
Logo
×

স্বদেশ

খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২১, ১০:১২ পিএম

খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত
Swapno

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ মে) রাজধানীর গুলশানে বাজেট-ভাবনা: ২১-২২ শীর্ষক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

 

তিনি আরো বলেন, গতকাল সাংবাদিকরা আমার কাছে ম্যাডামের শারীরিক অবস্থা কেমন তা জানতে চেয়েছেন। মোটামুটিভাবে তার শরীরের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, সেগুলো আগের মতই আছে। অন্যদিকে গতকাল থেকে তার জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন কেন হঠাৎ করেই তার জ্বর এসেছে। আজ আবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। গতকাল রাত থেকে জ্বর নিরসন করার চিকিৎসা শুরু করেছেন তারা।


উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে খালেদা জিয়ার। ১৫ এপ্রিল তার সিটি স্ক্যান করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

 

২৮ এপ্রিল ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৩ মে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। পরে তার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ৫ মে সরকারের কাছে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। তবে সরকার সে আবেদন নাকচ করে দেয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন