Logo
Logo
×

স্বদেশ

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৮:৩০ পিএম

বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অচিরেই এটি গেজেট আকারে প্রকাশিত হবে। রোববার (৬ জুন) এই খুনিদের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় এবং গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার সিদ্ধান্তের আলোকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃতি খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই চারজনের খেতাব বাতিল করা হলো।


খেতাব বাতিল করা খুনিরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম ‘বীর উত্তম (গেজেট নম্বর-২৫)’, লেফটেন্যান্ট কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরীর ‘বীর বিক্রম (গেজেট নম্বর-৯০)’, লেফটেন্যান্ট এ এম রাশেদ চৌধুরীর ‘বীর প্রতীক (গেজেট নম্বর-২৬৭)’ এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খানের ‘বীর প্রতীক (গেজেট নম্বর-৩২৯)।


প্রঙ্গত, গত ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছিলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে অচিরেই গেজেট আকারে প্রকাশ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন