Logo
Logo
×

স্বদেশ

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ জুন ২০২১, ০৭:৪৫ পিএম

নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
Swapno

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।


আগামী ২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। 


শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন