করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমন রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি করা হবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
শুক্রবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয় এর প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানান।
তিনি আরো জানান, এ সময় জরুরী পরিষেবা ছাড়া সব সরকারী বেসরকারী অফিস বন্ধ থাকবে। জরুরী পণ্যবাহী যান ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহনই শুধু চলাচল করতে পারবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে, গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।


