Logo
Logo
×

স্বদেশ

কঠোর লকডাউনের ১ম দিনে রাজধানীতে আটক-গ্রেফতার ৭৫৫

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:৩৯ পিএম

কঠোর লকডাউনের ১ম দিনে রাজধানীতে আটক-গ্রেফতার ৭৫৫
Swapno

সারাদেশে কঠোর লকডাউনের ১ম দিনে সরকারী নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে আটক ও গ্রেফতার হয়েছেন ৭৫৫ জন মানুষ।


বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের ১ম দিনের অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির মোট ৮টি বিভাগ।


জানা যায়, লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। সারাদিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্যের দায়ে আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন