Logo
Logo
×

স্বদেশ

ঐতিহাসিক লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যস্নান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৪:২৯ পিএম

ঐতিহাসিক লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যস্নান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
Swapno


বন্দরে ঐতিহাসিক লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ র্মাচ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়।

 

 

প্রস্তুতি মূলক ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান।

 

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার সুরাইয়া ইয়াছমিন, বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক।

 

 

সভায় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, লাঙ্গলবন্ধ স্লান উদযাপন কমিটি নেতা প্রবীর সাহা, শিখন সরকার, শ্যামল দাস, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহফুজুল আলম জাহিদ। 

 

 

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

 

লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এর রশীদ বলেন, বন্দরে স্লান উৎসব শুধু বন্দরের না এটা জাতীয় প্রোগ্রাম।

 

 

এখানে কিছু হলে আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুন্ন হবে। আমাদের সকলের দূনাম হবে। এ ছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন