Logo
Logo
×

আদালতপাড়া

ভাষা সৈনিক সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯ পিএম

ভাষা সৈনিক সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতির দোয়া
Swapno

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর), ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য প্রয়াত জননেতা একেএম  সামসুজ্জোহার ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে এ আয়োজন করা হয়।

 

এ সময় প্রয়াত এই ভাষা সৈনিকের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়। এ ছাড়াও দোয়ায় আইনজীবী সমিতির সকল সদস্যদের সুস্থতা ও প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।

 

সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় দোয়ায় উপস্থিত ছিলেন, সাবেক নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর ( পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. বুলবুল, এড. এমদাদুল হক তারাজুদ্দিন, এড. খলিলুর রহমান, জিপি এড. মেরিনা বেগম, এড. সেলিনা ইয়াসমিন, এড. সুইটি ইয়াসমিন। 

 

আরো উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা ও এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক এড. রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক এড. ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য এড. সিরাজুল হক মিলন, এড. শরিফুল ইসলাম, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন