Logo
Logo
×

আদালতপাড়া

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে এড. দিপু

Icon

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১১:২৫ পিএম

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে এড. দিপু
Swapno

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন  ২০২১-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত আব্দুল মতিন খসরু -আব্দুল আলীম মিয়া জুয়েল'র নেতৃত্বাধীন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি' তে প্যানেল পরিচিতি সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু। 

 

বৃহস্পতিবার (৪  মার্চ) দুপুরে তারা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি' তে প্যানেল পরিচিতি সভায় অংশ নেন।

 

সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, এটর্নি জেনারেল এ. এম আমিন উদ্দিন,  বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক  কাজী  নজীব উল্লাহ হিরু, সভাপতি প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এম.পি,  সম্পাদক প্রার্থী আব্দুল আলীম মিয়া জুয়েল,  নির্বাচন পরিচালনা কমিটির' আহবায়ক ড. বশির আহমেদ,  সদস্য সচিব এড. মোঃ মোতাহার হোসেন সাজু,  সাবেক এম. পি সানজিদা খানম, এড.  আবদুর নুর দুলাল, এড. আনিসুর রহমান দিপু, সহ -সভাপতি প্রার্থী জনাব মুহাম্মদ শফিক উল্লাহ ও আলী আজম,  ট্রেজারার প্রার্থী ড. ইকবাল করিম,  সহ সম্পাদক প্রার্থী এ.  বি. এম নুরে আলম উজ্জ্বল ও সাফায়াত সুলতানা রুমি,  সদস্য প্রার্থী ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ, এ বি এম শিবলী সাদেকীন, মিন্টু কুমার মন্ডল,  ব্যারিস্টার ইমরান কবির ও ব্যারিস্টার মিজান সাইদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন